Header Ads Widget

Responsive Advertisement

হেড লাইন

6/recent/ticker-posts

জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি


  
সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে আলো ছড়িয়েছেন বোলাররা, বিশেষ করে পেসাররা। তবে ব্যাটসম্যানদের অনেকেই ভুগেছেন রান শূন্যতায়। তরুণ ব্যাটসম্যানদের মধ্য থেকে আলো ছড়ালেও পরীক্ষিত ব্যাটসম্যানদের বেশিরভাগই ছিলেন শূন্যের ঘরে।

আর এতে হতাশা প্রকাশ করেছেন বিসিব সভাপতি পাপন। মুশফিকুর রহিম, লিটন দাসের মত যারা বড় ইনিংসের দেখা পেয়েছেন তাদের দিয়ে চেষ্টা থাকলেও মূলত তরুণদের জন্যই প্রশংসাবাক্য ঝরেছে বোর্ড প্রধানের কথায়।

তিনি বলেন, ‘নিয়মিত যেসব খেলোয়াড়দের কাছে আমরা রান আশা করেছিলাম সেটা হয়নি। অবশ্য হয়নি হয়নি করেও মুশফিক তো করেছে। লিটন শেষ ম্যাচে গিয়ে রান পেয়েছে, ছন্দে ফিরেছে। ইতিবাচক দিক হলো নতুন অনেকে ভালো করছে। এজন্য আমি কিছু পুরস্কার যুক্ত করেছি। যারা পুরস্কার পেয়েছে তাদের বাইরেও কিছু খেলোয়াড় আছে যাদেরকে আমাদের পুরস্কৃত করা উচিত।’

বিসিবি প্রেসিডেন্টস কাপে রানে ছিলেন নাজমুল একাদশের ইরফান শুক্কুর। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার আরেকটু হলে সর্বোচ্চ রান সংগ্রাহকই হতে পারতেন। একই দলের তৌহিদ হৃদয়ের পারফরম্যান্সও দৃষ্টি কেড়েছে। পাপন আলাদা করে বললেন এই দুইজনের কথা। সাথে প্রশংসা ঝরল ফাইনালের আগে বাদ পড়া তামিম একাদশের হয়ে খেলা জাতীয় দলের মেহেদী হাসানের জন্য।

‘আমাদের ভালো যারা আছে, তারা তো আছেই। নতুন আরও কিছু খেলোয়াড় পেয়েছি। ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। সব ম্যাচে খুব চাপের মধ্যে এসে সে পারফর্ম করেছে। তৌহিদ হৃদয় হয়ত আহামরি কিছু করেনি, কিন্তু জুটিতে থেকেছে। মুশফিকের সাথে বলিন, ইরফানের সাথে বলুন, সাপোর্ট দিয়ে গেছে। মেহেদী হাসান, ওকে তো আগে থেকেই চিনি। অলরাউন্ডার হিসেবে ওর ভালো সম্ভাবনা আছে। ব্যাটিংও করে, বলও ভালো করে।’

বোর্ড সভাপতি আরও বলেন, ‘এই ছেলেগুলোর কথা চিন্তা করে খেলোয়াড় নেই তা আর বলতে পারব না। নির্বাচকরা এখন দল কীভাবে বানায় সেটাই ভাবছিলাম। পেস বোলিং আমাদের বড় দুর্বলতা ছিল। এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেসাররা ভালো করেছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ