বিসিবি প্রেসিডেন্টস কাপে আলো ছড়িয়েছেন বাংলার পেসাররা। প্রতিটি ম্যাচেই পেসারদের সফলতায় তোপের মুখে পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। বয়সভেদে প্রায় সব পেসারের সন্তোষজনক পারফরম্যান্সে ক্রিকেট কর্তাদের নজর এখন পেসারদের দিকে। পেসার তাসকিন আহমেদ মনে করেন, পেসারদের এই সাফল্যে ব্যাটসম্যানদের ঘাটতির চেয়ে পেসারদের অবদানই বেশি।
তিনি বলেন, ‘বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বোলাররা একটু সাহায্যও পেয়েছে। তবে সাহায্য পেলেও ধারাবাহিকভাবে অনেক ভালো বল করেছে। ব্যাটসম্যানদের “টাফ টাইম” দিয়েছে, বিশেষ করে নতুন বলে- প্রথম পাওয়ার প্লেতে। বোলারদের এখানে কৃতিত্ব দিতে বাধ্য যে তারা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করেছে, পরিকল্পনার প্রয়োগ করেছে। সব দলই ব্যাটসম্যানদের সহজ বা খেলার মত বল কম দিয়েছে।’
শুধু নিজেরই নয়, তাসকিনের চোখে ধরা পড়েছে সব পেসারদেরই উন্নতি। তিনি জানান, ‘আল্লাহর রহমতে সব পেসাররাই ভালো করেছে, উন্নতি করেছে। এটা একটা ভালো দিক, ইতিবাচক দিক। সবাই বেশ মিতব্যয়ী। নতুন-পুরোনো বলে উইকেট নিচ্ছে। নিজেরটা মূল্যায়ণ করতে চাইলে বলব আগের চেয়ে ভালো করছি। আরও উন্নতি করতে হবে। কিন্তু আগের থেকে ভালো হচ্ছে। আমি কাজ করছি, আল্লাহ যদি চান সামনে আরও ভালো কিছু হবে।’
ছন্দ ফিরে পাওয়ার টুর্নামেন্টে তরুণদের নৈপুণ্য ভালো লেগেছে তাসকিনের। জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারিদের নিয়ে আশাবাদীও তিনি। তাসকিনের ভাষায়, ‘চোখে পড়ার মত ব্যাপার হল- যুব বিশ্বকাপয়ী দলের কয়েকজন ব্যাটসম্যান ও বোলার ভালো করছে। আশা করা যায় তারা ভবিষ্যতে আরও ভালো করবে।’


0 মন্তব্যসমূহ
Thanks for comment. Stay with us.