বিসিবির উদ্যোগে আয়োজিত তিন দলের সিরিজ বা ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে সৌম্য সরকারের ইনিংসগুলো ২১, ৯, ৮, ৭, ৫-। এমন রান খরা পারফরম্যান্সে মন খারাপ সৌম্যে সরকারের।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে ২২ অক্টোবর। সৌম্য তখন ব্যস্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে। নাজমুল একাদশের হয়ে যেদিন টুর্নামেন্ট শেষ করলেন, পূজাও তখন শেষের ঢাক শুনছে। ধর্মীয় উৎসবে পরিবার থেকে দূরে থাকার হতাশা আরও বেড়ে গেল নিজের পারফরম্যান্সে।
আর তাই ফেসবুকে সৌম্যর মন খারাপ প্রকাশে নেই কোনো রাখঢাক। নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে তো বটেই, অফিসিয়াল পেইজ থেকে সৌম্য জানিয়েছেন হতাশার কথা। একইসাথে শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের কাছে দুঃখও প্রকাশ করেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।
সৌম্য জানান-‘মন খারাপ। পুরো একটা সিরিজ খারাপ গেল। তবুও পরিবারের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা, কারণ মা এসেছে আমাদের মাঝে। আমার সব শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি আমি আরও দৃঢ়ভাবে ফিরে আসব। প্রার্থনায় রাখবেন।’
আসরের মহাগুরুত্বপূর্ণ ফাইনালেও বরাবরের মত সৌম্য পেয়েছিলেন ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব। দলীয় ৪ রানে সাইফ হাসানকে হারানোর পর দলের হাল ধরার দায়িত্বও পান। চোখের সমস্যায় মাঠ ছাড়লেও মুশফিকুর রহিমের বিদায়ে আবারো ক্রিজে নামেন আরও বড় দায়িত্ব নিয়ে। কিন্তু মাত্র ৫ রানের মাথায় সুমন খানের শিকার হয়ে ফিরতে হয় সাজঘরে। শেষপর্যন্ত তার দলও বরণ করে নেয় ৭ উইকেটের বিশাল পরাজয়, মাহমুদউল্লাহ একাদশের কাছে।


0 মন্তব্যসমূহ
Thanks for comment. Stay with us.